Menu
Your Cart

Terms & Conditions

ওয়ারেন্টি ও গ্রাহকসেবা নীতিমালা – Canvas IT

সম্মানিত ক্রেতাবৃন্দ,
Canvas IT সবসময় গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের গ্রাহকসেবা আরও উন্নত, সময়োপযোগী ও কার্যকর করতে কিছু নিয়মনীতি অনুসরণ করা আবশ্যক। তাই অনুরোধ করছি, আমাদের কাছ থেকে পণ্য কেনার আগে নিচের বিষয়গুলো ভালোভাবে পড়ে দেখুন।


ওয়ারেন্টি সম্পর্কিত মূলনীতি

  • ওয়ারেন্টি প্রদান করে মূল প্রস্তুতকারী ব্র্যান্ড। Canvas IT শুধুমাত্র সেই শর্তাবলি বাস্তবায়নে সহায়ক।

  • প্রতিটি ব্র্যান্ডের ওয়ারেন্টি নীতিমালা আলাদা, বিস্তারিত নিজ নিজ অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন।

  • আমরা আন্তর্জাতিক, দেশীয় এবং BCS (বাংলাদেশ কম্পিউটার সমিতি) অনুমোদিত ওয়ারেন্টি অনুসরণ করি।

  • বেশিরভাগ প্রোডাক্টে দ্রুত ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকি, কিছু ক্ষেত্রে ত্রুটি দেখামাত্রই প্রোডাক্ট বদলে দেওয়া হয়।


????️ ওয়ারেন্টি সেবার ধরণ

  • প্রোডাক্টে সমস্যা হলে তা মেরামত বা প্রয়োজন হলে পরিবর্তন করা হয়।

  • সমমানের পণ্য স্টকে না থাকলে অবচয় সমন্বয় করে উন্নত মডেলে পরিবর্তন বা ফেরত দেওয়া হতে পারে।

  • ওয়ারেন্টি সেবায় সময়সীমা ৫–৪০ দিন বা তার বেশি হতে পারে, বিশেষত আমদানিকৃত পার্টস লাগলে।


⚠️ ওয়ারেন্টি প্রযোজ্য নয় যদি:

  • প্রোডাক্ট ভিজে যাওয়া, পুড়ে যাওয়া, আঘাত পাওয়া, সিরিয়াল স্টিকার ক্ষতিগ্রস্ত হওয়া।

  • পিসির BIOS/Password সমস্যা, Apple Mac OS মুছে ফেলা।

  • Dead pixel সমস্যা না থাকলে মনিটর পরিবর্তন হবে না (কমপক্ষে ৩টি ডেড পিক্সেল থাকতে হবে)।

  • প্রিন্টার কালি বা টোনারে নির্ধারিত ব্র্যান্ড ব্যতীত অন্য কিছু ব্যবহার।

  • কিবোর্ড-মাউস কম্বো হলে দুটো একসাথে জমা দিতে হবে ওয়ারেন্টির জন্য।


???? অতিরিক্ত শর্তাবলি

  • ওয়ারেন্টি চলাকালীন কোনো সফটওয়্যার/ডাটা ক্ষয় বা হারিয়ে গেলে Canvas IT দায়ী নয়।

  • ফ্রি সফটওয়্যার/টিউনিংয়ে প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হলে দায়ভার Canvas IT-এর নয়।

  • ওয়ারেন্টি চলাকালীন সার্ভিসে যন্ত্রাংশ লাগলে তা গ্রাহক নিজে সংগ্রহ করবেন বা সম্মতিতে অগ্রিম মূল্য দিয়ে Canvas IT-এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।


???? প্রয়োজনীয় নথি

  • ওয়ারেন্টি পেপার হারালে, পণ্য ক্রয়ের রশিদ ও সঠিক প্রমাণ উপস্থাপন করতে হবে।

  • মনিটর ক্লেইমের সময় বক্সসহ আনতে হবে।


???? পরামর্শ বা অভিযোগের জন্য যোগাযোগ:

???? ইমেইল: info@canvasitbd.com