Menu
Your Cart

Refund and Return Policy

Canvas IT এর রিটার্ন ও রিফান্ড পলিসি

সম্মানিত গ্রাহক,
Canvas IT সর্বদা চেষ্টা করে থাকে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে। পণ্যের রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত আমাদের নীতিমালা নিচে উল্লেখ করা হলো:

১. শপ থেকে ক্রয়:
শপ থেকে পণ্য কেনার সময় অবশ্যই বিক্রয়কর্মীর সামনে পণ্যটি চেক করে নিতে হবে। পরবর্তীতে কোনো সমস্যা হলে ওয়ারেন্টি থাকলে সেটি ওয়ারেন্টির আওতায় পড়বে।

২. অনলাইন অর্ডার:
অনলাইন অর্ডারের ক্ষেত্রে, পণ্য হাতে পাওয়ার পর যদি কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি দেখা যায়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদেরকে জানাতে হবে।

৩. ত্রুটিযুক্ত পণ্যের পরিবর্তন:
ত্রুটিযুক্ত পণ্য আমাদের শপে এনে পরিবর্তন করা যাবে। আমাদের এক্সপার্ট টিম পণ্য পরীক্ষা করে প্রযোজ্য হলে তা পরিবর্তনের পদক্ষেপ গ্রহণ করবে।

৪. হোম সার্ভিসে পরিবর্তন:
যদি ক্রেতা ডেলিভারি ম্যানের মাধ্যমে পণ্য পরিবর্তন করতে চান, তবে ঢাকার মধ্যে ২০০/- টাকা পরিবর্তন চার্জ প্রযোজ্য। ঢাকার বাইরে কেবল কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। তবে যদি পণ্য ভাঙা বা পোড়া অবস্থায় ফেরত আসে, তাহলে এর সম্পূর্ণ দায় ক্রেতাকে নিতে হবে।

৫. রিটার্ন অযোগ্যতা:
Canvas IT-এর ওয়েবসাইটে দেওয়া বিবরণ দেখে ক্রয় করা পণ্য যদি গ্রাহকের ডিভাইসে সাপোর্ট না করে অথবা গ্রাহক সিদ্ধান্ত পরিবর্তন করে থাকেন, তাহলে সে পণ্য রিটার্ন বা পরিবর্তনযোগ্য নয়।

৬. সফটওয়্যার/লাইসেন্স:
সফটওয়্যার বা সফটওয়্যার লাইসেন্স ক্রয়ের পর তা রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়।

৭. রিফান্ড সময়সীমা:
নির্দিষ্ট কারণে পণ্য রিটার্ন দেওয়ার পর রিফান্ড প্রক্রিয়ায় ৩ থেকে ১০ কার্যদিবস বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।

৮. কুরিয়ারের ক্ষেত্রে:
কুরিয়ারের মাধ্যমে প্রাপ্ত পণ্য যদি ভাঙা বা প্যাকেট ছেঁড়া হয়, তাহলে তা রিসিভ না করে কুরিয়ারে ফিরিয়ে দিতে হবে। ক্ষতিগ্রস্ত পণ্য রিসিভ করলে পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

৯. অনলাইন পেমেন্ট রিফান্ড:
বিকাশ/অনলাইন/POS পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে নির্ধারিত রিফান্ড চার্জ প্রযোজ্য হবে।